দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্লেমন গ্রিন ওয়েভ আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’। এক দিনে দেশের ৮টি বিভাগজুড়ে রোপণ করা হবে এক লাখ জিআই ফলের গাছ ও দেশীয় গাছ, যা একদিকে দেশের সবুজায়নে ভূমিকা রাখবে, অন্যদিকে সংরক্ষণ করবে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য।
তবে শুধু গাছ রোপণ করলেই সবুজ ভবিষ্যৎ নিশ্চিত হয় না। কারণ বাংলাদেশে প্রতিবছর নানা বৃক্ষরোপণ কর্মসূচিতে অসংখ্য গাছ রোপণ করা হলেও পরবর্তী সময়ে নিয়মিত যত্ন ও পরিচর্যার অভাবে অনেক গাছই টিকে না। এই বাস্তবতাকে সামনে রেখে, রোপণের পর গাছগুলোর পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ক্লেমন নিয়েছে এক অভিনব উদ্যোগ—ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম।
এই প্রোগ্রামের আওতায় দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১ হাজার ৫০০ শিক্ষার্থী যুক্ত হবে ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর হিসেবে। তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং গাছের বেড়ে ওঠার অগ্রগতি সম্পর্কে ক্লেমনকে জানাবে। এই দায়িত্বের স্বীকৃতি দিতে এবং এই কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে টানা দুই বছর তাদের দেওয়া হবে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’।
এভাবেই একটি গাছের যত্ন নেওয়ার দায়িত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাত ধরে বেড়ে উঠবে একটি সবুজ বাংলাদেশ। আর ক্লেমন-এর সঙ্গে তাদের নিজেদের স্বপ্নও পাবে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা।
/অ